নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত ভোটে বাইরের কোনও রাজ্য থেকে লোক এনে এরাজ্যে যাতে অশান্তি না হয় সেজন্য ভোটের আগে রাজ্যের সীমান্ত সিল করে নজরদারি বাড়ানো হবে। নির্বাচন কমিশন পঞ্চায়েতের দিন ঘোষণা করার পর নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন গণতন্ত্রে মানুষ চান ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচিত করতে । মুখ্যমন্ত্রী আরও বলেন কুৎসা, অপপ্রচার, চক্রান্তে নয় নির্বাচনটা হোক গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ভাবে। আমি সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাইকে বলব শান্তিতে নির্বিঘ্নে ভোট দিন। পাশাপাশি, বিরোধী দলগুলিকে গণতান্ত্রিকভাবে ভোট করানোর আবেদন করেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news