চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
কেন্দ্রীয় বাজেট-প্রস্তুতির চূড়ান্ত হলে, দেশে ‘হালুয়া অনুষ্ঠান’ পালিত হয়। এবছর তা বৃহস্পতিবার, 26 জানুয়ারি নয়াদিল্লিতে অর্থমন্ত্রকের সদর দফতরে অনুষ্ঠিত হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) মন্ত্রকের কর্মীদের হালুয়া বা একটি ভারতীয় মিষ্টি খাবার বিতরণ করেছেন।
গত বছর, COVID-19 মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উদ্বেগের সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানটি পালন করা হলো, সঙ্গে কর্মীদের মিষ্টি বিতরণও করা হয়েছে।
এই বছরের অনুষ্ঠানে অবশ্য অর্থ মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস-এর চেয়ারম্যান সহ অর্থ প্রতিমন্ত্রী (MoS) পঙ্কজ চৌধুরী এবং ডঃ ভগবাদ কিশানরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও নর্থ ব্লকের অভ্যন্তরে কেন্দ্রীয় বাজেট প্রেসের কর্মকর্তা ও সমস্ত সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2021 সালে, মহামারী সম্পর্কিত বিধিনিষেধের কথা মাথায় রেখে এবং ডিজিটালাইযাশনের (Digitalisation) জন্য চাপ দিয়ে বাজেটটি প্রথমবারের মতো কাগজবিহীন আকারে উপস্থাপন করা হয়েছিল।

এই অনুষ্ঠানের তাৎপর্য দেখলে বোঝা যাবে যে, ‘হালুয়া অনুষ্ঠান’ পালিত হওয়ার কারণ, এটি শেষ হওয়ার পরে, বাজেট প্রক্রিয়ার সাথে জড়িত অর্থ মন্ত্রকের সমস্ত আধিকারিকদের বাজেট পেশ না হওয়া পর্যন্ত অর্থ মন্ত্রকের নর্থ ব্লকে ‘লক ইন’ করার কথা, আর ১ ফেব্রুয়ারি সংসদে তা পেশ।
বাজেট পেশ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের তাদের পরিবার থেকে প্রায় এক সপ্তাহ বিচ্ছিন্ন থাকতে হয়, যাতে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা যায় এবং যাতে কোনো তথ্য ফাঁস না হয়ে যায়। শুধুমাত্র, অর্থমন্ত্রীই একমাত্র যাকে ভবনের ভেতরে ও বাইরে যেতে দেওয়া অনুমতি থাকে।
অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে টানা বাজেট প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়।এবারের বাজেট হবে সংসদে পেশ করা তৃতীয় কাগজবিহীন বাজেট। সীতারামনের বক্তৃতা শেষ হওয়ার পরে, বাজেটের নথিগুলি ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’-এ ইংরেজি এবং হিন্দি উভয় ভাষায় উপলব্ধ করে দেওয়া হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news