ওয়েব ডেস্ক
ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকেই নিয়ন্ত্রণ রেখা জুড়ে সিজ ফায়ার ভেঙে গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তান। মঙ্গলবার বিকেল থেকে নিয়ন্ত্রণ রেখা জুড়ে অন্তত ৫৫টি সেক্টরে গুলি চালায় পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতও। তবে পাকিস্তান বড় কিছু অঘটন ঘটাতে চাইছে বলে করা সর্তকতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। বিশেষত পাঞ্জাব, গুজরাট, হিমাচলের সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। অমৃতসর, ফিরোজপুর, গুরুদাসপুর, পাঠানকোট-সহ পাঞ্জাবের ছ’টি জেলায় হাই অ্যালার্ট জারি হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে সীমান্ত এলাকায় গোলাগুলি প্রথমে শুরু করে পাকিস্তান। পাকিস্তানের সেনারা জম্মু, রাজৌরি পুঞ্চের ৫৫ টি ভারতীয় চৌকিতে গোলাবর্ষণ শুরু করে, পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানেরাও। এরপর আস্তে আস্তে লড়াই ক্রমশ বাড়তে থাকে সীমান্তের প্রতিটি সেক্টরেই। কৃষ্ণঘাঁটি, নওশেরা, পুঞ্চ সেক্টর গুলিতে প্রবল গোলাগুলি হয় দু’পক্ষের ফলে। এর ফলে ২ জইশ জঙ্গির মৃত্যু হয়েছে। পাঁচজন ভারতীয় জওয়ান আহত হয়েছে। দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
অপরদিকে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। এমনকি পরীক্ষাও আপাতত স্থগিত রাখা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news