নিজস্ব সংবাদদাতা
মুর্শিদাবাদ থেকে দুই বাংলাদেশী জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। মশিবুর রহমান ওরফে ফাহরুখ এবং রুহুল আমিন ওরফে সইফুল্লা নামের ওই দুই জঙ্গি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জেএমবির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই ধৃত জঙ্গি কৌসরের সঙ্গেই এই ২ জঙ্গি কাজ করত বলে জানা গিয়েছে। ওই দুই জঙ্গির কাছ থেকে বিস্ফোরক ও অ্যাসিড উদ্ধার করেছে এসটিএফ। ধৃত মশিবুর ও সইফুল্লা অ্যাসিড বোমা তৈরি করার বিশেষ প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছিল ধৃত জামাত জঙ্গি সাজ্জাদ।
আগামি কয়েকদিনের মধ্যেই অ্যাসিড বোমায় পুলিশকে ঘায়েল করে ধৃত কৌসরকে ছাড়ানোর ধান্দায় ছিল তারা। প্ল্যনমাফিক বোমা তৈরি করার সরঞ্জামও জোগাড় করেছিল ২ জঙ্গি। এই নিয়ে মুর্শিদাবাদ থেকে পর পর বেশ কয়েকজন বাংলাদেশী জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। আজ ধৃত জঙ্গিদের আদালতে তোলা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news