ওয়েব ডেস্ক:
ঐতিহাসিক সমাবেশ মানে রাজ্যে পাবলিক ট্রান্সপোর্টের চিহ্ন নেই! ঐতিহাসিক সমাবেশ মানে কি আরেকটা ছুটির দিন! রাস্তাঘাটের বাস্তব পরিস্থিতি সেরকমই। ব্রিগেডে যখন উৎসব চলছে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভিন রাজ্যের নেতা মন্ত্রীরা, তখন গাড়িঘোড়া পেতে কালঘাম ছুটে যাচ্ছে রাজ্যবাসীর। শহর থেকে মফসসল—বাস একপ্রকার নেই। আছে বলতে ট্রেন। সেই ট্রেনে স্বভাবতই নারকীয় ভিড়। কাজের দিনে এমনিতে ভিড় থাকেঅ, আর আজ যেহেতু ট্রেনই ‘কানা মামা’ অতএব!
ঐতিহাসিক সমাবেশের দিন উত্তর ২৪ পরগনার বারাসাতে পরিবহণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফল ভুগতে হয়েছে এবং হচ্ছে নিত্যযাত্রীদের। কিংবা খুব জরুরি কাজে রাস্তায় বেরোতে বাধ্য হয়েছেন। অফিস যাত্রী থেকে স্কুল বা কলেজ পড়ুয়া সবাই দুর্ভোগে স্বীকার৷
বিশেষত জরুরি পরিষেবা কর্মী যাঁরা তাঁরাই তো আজ রাস্তায় বেরিয়েছেন মূলত। বাকিরা অঘোষিত ছুটিতে আছেন। যাই হোক, সেই তাঁদের হাল বেহাল হয়ে গেছে বাস পেতে। এদিকে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে সুযোগ বুঝে অটো, হলুদ ট্যাক্সিওলারা দাও মেরেছেন বলে অভিযোগ। কিন্তু কী করা যাবে, ঐতিহাসিক সমাবেশ চলছে। অতএব, যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছেছেন। কেউ কেউ টাকার থলি নিয়ে রাস্তায় নামলেও গাড়ি পাননি বলে জানা গিয়েছে।
গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থা আজ ঐতিহাসিক সমাবেশের মাসুল গুণেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news