ওয়েব ডেস্ক:
ইডির ডাক সামলে দিদির ডাকে ব্রিগেডে তেজস্বী। কথা হচ্ছে লালু-পুত্র তেজস্বী যাদবের। বিহারের রাজনীতির অন্যতম মোদী বিরোধী মুখ। তাঁকে আজ সকালে পাটনায় ইডির জেরা সামলাতে হয়েছে। আইআরসিটিসি-তে বেআইনি টাকা লেনদেনের মামলায় তেজস্বী অন্যতম অভিযুক্ত। অতএব পাটনায় ইডি দফতরে হাজিরা দিয়ে বিমানে চেপে আরজেডি-র এই তরুণ নেতার আসার কথা মমতাদিদির সভায়। জানা গিয়েছে, তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাবেন বিধানসভার উপ মুখ্যসচেতক বিধায়ক সমীর চক্রবর্তী।
দমদম থেকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আসার কথা লালু-পুত্রর। সেখান থেকে ‘গ্রিন চ্যানেল’ করে নিয়ে আসা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘ইউনাইটেড ইন্ডিয়া’র মঞ্চে।
উল্লেখ্য, আইআরসিটিসিতে অন্যতম অভিযুক্ত তেজস্বী এবং রাবড়ি দেবী। আগেই দিল্লির সিবিআই আদালত থেকে জামিন পেয়েছেন মা-ছেলে। ওই কাণ্ডে পৃথক তদন্ত করছে ইডি। সেই মামলাতেই আজ শনিবার ডাক পড়েছে তেজস্বীর। সূত্রে খবর, তা শেষ করেই দ্রুত মমতার ব্রিগেড র্যালিতে আসার কথা তেজস্বীর। বিরোধীদের বক্তব্য, তেজস্বীর মতো ‘চোরে’রাই আজ ভিড় করেছেন মমতার মঞ্চে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news