Breaking News
Home / TRENDING / মোমো ইলিশ, চিংড়ি পোস্তর উৎসব মেদিনীপুরে

মোমো ইলিশ, চিংড়ি পোস্তর উৎসব মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতাঃ

মেদিনীপুরঃ মাছের রাজাকে নিয়ে কলকাতা শহর মতোই মেদিনীপুরের বিদ্যাসাগর হলে শুরু হয়েছে দুর্দান্ত উৎসব। জিভে জল আনা ইলিশ উৎসবে ভিড় জামাচ্ছেন শহর মেদিনীপুরের বাঙাল ও ঘটিরা। ঘটিরা কেন? কারণ ইলিশের মতোই চিংড়ির আয়োজনও রয়েছে উৎসবে। এমনিতে কয়েকদিন বৃষ্টি পড়তেই বাজারে ইলিশের রমরমা। ছোট বড় ইলিশের দাম মোটামুটি সাধ্যের মধ্যে। সেই সুযোগে ইলিশ ও  চিংড়ি পার্বণের আয়োজন করেন মেদিনীপুর শহরের খাদ্য রসিক বাঙালি। উৎসবে এপার-ওপার বাংলার প্রায় ১৫০ রকম ইলিশ ও চিংড়ির পদ  রয়েছে একাধিক স্টলে।

ইলিশ ভাপা, ইলিশের ঝাল, ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানির পদ তো আছেই। আরও আছে ইলিশ পিঠে, ডাব ইলিশ, ইলিশের মেঘমোল্লার, ইলিশের ঝাল, ইলিশ কাঠি, ইলিশের লেমন রাইস, ইলিশ বেগুনের ঝোল, পাতা পোড়া ইলিশ, ইলিশের পাকোড়া ইত্যাদি। চিংড়ির পদও কোনও অংশে কম নেই। জলখাবারে রয়েছে চিংড়ি পকোড়া, চিংড়ি ভলকেনো।  দুপুরের মেনুতে রয়েছে জিভে জল আনা চিংড়ি মালাইকারি, চিংড়ি পোস্ত, চিংড়ি ভাপা, ডাব চিংড়ি, প্রন৫৬ ইত্যাদি। রাতের জন্য আছে চিংড়ি দোপিঁয়াজা, দই ইলিশ, ইলিশ আম কাসুন্দি, ইলিশ কোর্মা। এছাড়াও স্পেশাল ডিস ইলিশ  মোমো।

উদ্যোক্তা স্নেহাশিস ভৌমিক জানালেন, তারা এই ধরণের অনুষ্ঠান করতে পেরে খুশি। ইলিশ-চিংড়ি পার্বণ চলবে আগামীকাল রবিবার পৰ্যন্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *