নিজস্ব সংবাদদাতা
দিল্লির বুরারিতে ১১ জনের মৃত্যু আপাতত দিল্লি পুলিশের ঘুম কেড়ে নিয়েছে । তদন্ত যতই এগোচ্ছএ, ততই উঠে আসছে তন্ত্র- মন্ত্র, অন্ধ ভক্তি ও কুসংস্কারের তথ্য । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়ির কোনও একজন সদস্য (সম্ভবত নারায়নী ভাটিয়ার ছোট ছেলে ললিত) কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছিল। ডায়েরিতে লেখা রয়েছে ললিত মাঝে মধ্যেই তাঁর মৃত বাবার সঙ্গে কথা বলত। ওই ডায়েরিতেই লেখা রয়েছে ‘বধ পুজো’ করতে বাড়ির সকলকে বটগাছের ঝুড়ির মতো ঝুলে পড়তে হবে। এক্ষেত্রে মৃত ১১ জনের মধ্যে ৩ জনের হাত খোলা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুর দিকে ইশারা করছে । পুলিশ মনে করছে যে তিনজনের হাত খোলা রয়েছে, তাঁরাই এই আত্মহত্যা পরিকল্পনা করেন। বাকিরা হয়তো বুঝতেই পারেননি তাদের সঙ্গে কী হতে চলেছে । তবে এই সব তথ্য খতিয়ে দেখতে মৃতদের ‘সাইকোলজিকাল পোস্টমর্টম’ বা মানসিক ময়না তদন্ত করা হবে।এরআগেও একই পরিবারের আত্মহত্যার ঘটনা ঘটেছে তবে, এই ঘটনা যেন অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে । হাসিখুশী, আর পাঁচটা পরিবারের মতো সুস্থ মনে হওয়া ভাটিয়া পরিবারের এই পরিনতিতে স্তম্ভিত প্রতিবেশী ও আত্মীয়েরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news