Breaking News
Home / TRENDING / চেনা ছবির মাঝেও এবারের বইমেলা যথেষ্ট স্মার্ট

চেনা ছবির মাঝেও এবারের বইমেলা যথেষ্ট স্মার্ট

পার্থসারথি পাণ্ডা :

সেন্ট্রাল পার্কে বইমেলার স্থান বদল হল। উদ্বোধনের পর দু’দিন কেটে গেল। মেলা চলছে, বই আসছে, তবু কিছু স্টল এখনও রেডি হয়নি। লিটল ম্যাগাজিনের আসরে সারি সারি টেবিল পাতা। সেগুলোও এখনো ভরে ওঠেনি। পাঠক আসছেন বটে, তবে ‘ঢল’ বলতে যা বোঝায়, তা এখনও নামেনি। পুরোপুরি মেলা জমে উঠতে, সেজে উঠতে সেই রোববার। প্রতি বছর যেমনটা হয়, এবারও তার ব্যতিক্রম নয়।

তবে এইসব চেনা ছবির বাইরে এবারও নতুন কিছু চমক আছে নতুন স্থানের এই বইমেলায়। হাতে স্মার্ট ফোন থাকলে বইমেলায় আপনাকে আর মেলার ম্যাপ সংগ্রহের জন্য লাইন দিতে হবে না, স্টল খোঁজার জন্য হাপিত্যেস করতে হবে না। মেলার আয়োজক ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ড’ এ-ব্যাপারে আপনাকে সাহায্য করতে ‘ইন্টারন্যাশনাল কোলকাতা বুকফেয়ার ২০১৮’-নামের একটি অ্যাপ চালু করেছেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিলেই সমস্যার সমাধান, এর সাহায্যেই অনায়াসে খুঁজে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্টলটি।

যারা বাংলা হরফে বই পড়তে পারেন না অথচ বাংলা ভাষায় বাংলা বই পড়তে চান; তাঁদের কথাও এ-বারের বইমেলায় ভাবা হয়েছে। ভেবেছেন মিত্র ও ঘোষ পাবলিশার্স। আপাতত পরীক্ষামূলকভাবে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’–এর মতো শিশুপাঠ্য কয়েকটি বইয়ের রোমান হরফ-সংস্করণ নিয়ে তাঁরা হাজির হয়েছেন বইমেলায়। সংস্করণটি জনপ্রিয় হলে রোমান হরফে এ-ধরণের আরও অনেক বই প্রকাশের চিন্তা-ভাবনা তাঁদের রয়েছে।

আপনার স্মার্ট ফোনে যদি ‘আইকেবিএফ-বিএমসি কার পার্ক’ অ্যাপটি ইনস্টল করে রাখেন, তাহলে বইমেলায় ভুল করে গাড়ি নিয়ে নো পার্কিংজোনে ঢুকে পড়ে হয়রানি হবার ভয় নেই। অ্যাপটি আপনাকে বলে দেবে আপনি কোথায় গাড়ি পার্ক করবেন।

তাই বলা যায়, দুলকি চালের চেনা ছবির মাঝেও এ-বারের বইমেলা কিন্তু যথেষ্ট স্মার্ট।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *