নিজস্ব সংবাদদাতা :
ভারতী ঘোষের বিস্ফোরক অডিয়ো বার্তা। বার্তায় ভারতী রাজ্য তথা দেশবাসীকে জানিয়েছেন তাঁর স্বামীর নাকতলার বাড়িতে পুলিশ রেইড হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন কেন, কোন যুক্তিতে এমন হল! তাঁর স্বামীকে একটি ঘরে বন্ধ করে রেখে পুলিশ কোন যুক্তিতে তাঁর স্বামীর বাড়ি তছনছ করল!
তাছাড়া সুত্রের খবর ভারতী ইতিমধ্যেই যোগাযোগ করেছেন রাজ্যের কয়েকজন নামী আইনজীবীর সঙ্গে। এই তালিকায় শক্তিনাথ মুখোপাধ্যায় যেমন আছেন তেমনই আছেন জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায়। অরুণাভ ঘোষের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, তিনি এখন কলকাতার বাইরে রয়েছেন। ফিরে এসেই তিনি মামলা করবেন। ঘনিষ্ঠ মহলে তিনি এক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বলেছেন, তাঁকে এইভাবে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছেন ওই নেতা।
ঠিক কি বলেছেন ভারতী এবং কি লিখেছেন তিনি নিজেই শুনে নিন আর পড়েও নিন।


Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news