চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
নিয়োগ দুর্নীতিতে যোগ ধরা পড়ল টলিপাড়াতে। এবার ইডি-র স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। সেই তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে কাল সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ। শ্যুটিংয়ে ব্যস্ত, তবে ইডি-র তরফে তাঁকে ফোন করা হয়েছিল, জানিয়েছেন অভিনেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন বনি। পরে যদিও পদ্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। উল্টে তৃণমূলের প্রচারে দেখা মিলতে শুরু করে।
নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম কোনও অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। এ নিয়ে বনির জানান, তিনি ইডি দফতরে যাবেন বলে জানান। ইডির দফতরে যাওয়া নিয়ে অভিনেতা বলেন, ”হ্যাঁ হ্যাঁ! না যাওয়ার কী আছে?” শুক্রবার তলব করা হয়েছে তাঁকে।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তাঁকে তলব। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এর আগে ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল শান্তনুকে। কখনও তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। কখনও বা তাঁর কাছ থেকে সম্পত্তির নথি চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, শুক্রবার সেই বিষয়েও ইডির আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করবেন হুগলির যুবনেতাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news