কমলেন্দু সরকার
:
‘জেমস বন্ড, মাই নেম ইজ জেমস বন্ড।’ ০০৭ জেমস বন্ড এইভাবেই তার পরিচয় দেয়। হলিউডের নায়কেরা হা-পিত্যেশ করেন জেমস বন্ড করার জন্যে। সেখানে অবহেলায় ফিরিয়ে দিয়েছিলেন জেমস বন্ড করার অফার। তবে জেমস বন্ডের ২৫ নম্বর ছবিটি করতে রাজি হলেন শেষপর্যন্ত। তাই জেমস বন্ডের নতুন ছবিটিতে তাঁকে দেখা যাবে আবার। ড্যানিয়েল ক্রেগ দু’টি জেমস বন্ড ছবি করার জন্য পাবেন ভারতীয় মুদ্রায় ৯৯৬ কোটি টাকা! টাকার অঙ্ক শুনে হলিউড তারকাদেরই চক্ষুচড়ক গাছ!
ড্যানিয়েল ক্রেগের আগে ভাবা হয়েছিল কয়েকজনের নাম কিন্তু কেউই বক্স-অফিস দিতে পারবেন না বলেই ধারণা প্রযোজকের। বক্স-অফিস যেমন দিয়েছিলেন ড্যানিয়েল ক্রেগের পূর্বসূরি শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটনরা। ড্যানিয়েল ক্রেগও দিয়েছিলেন বক্স-অফিস।
জেমস বন্ড ভক্তরা খুব খুশি ড্যানিয়েল ক্রেগের প্রত্যাবর্তনে। নতুন জেমস বন্ড ছবিটি রিলিজ করবে ২০১৯-এর নভেম্বরে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news