ওয়েব ডেস্ক:
রাম জন্মভূমি মামলার মধ্যস্থতাকারীদের ১৫ আগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার সমাধান করতে ৩ সদস্যের কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। সে সময় মধ্যস্থতাকারীদের প্যানেলকে আট সপ্তাহের মধ্যে সমাধানের পথ বের করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এইসঙ্গে প্রক্রিয়া শুরুর চার সপ্তাহের মধ্যে আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। শুক্রবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা পড়ার পরে আজ এই রায় দিল সুপ্রিম কোর্ট।
এদিন শুনানির সময়ে প্রধান বিচারপতিরা বলেন, কমিটির রিপোর্ট জমা পড়েছে। কমিটি আরও সময় চায়। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সময় চান তাঁরা। আমরা আবেদন মঞ্জুর করছি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী প্যানেলে রয়েছেন বিচারপতি এসএ বোবডে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল মজিদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news