Breaking News
Home / TRENDING / বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ

বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ

নীল রায়।

আবারও অনুব্রত মন্ডলের গড়ে দলীয় নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। বৃহস্পতিবার সাতসকালে বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে ভেঙে পড়ল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর এলাকার রেঙুনিয়া গ্রামে। বিস্ফোরণের তীব্রতার জেরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে বাড়ির ছাউনি। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন। রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতি সেখ বদরুজ্জার বাড়িতে বৃহস্পতিবার সকালে বিশাল বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, তৃনমূল নেতা বদরুজ্জার মেয়ে হাইতুনেশা খাতুন সাহাপুর পঞ্চায়েতের প্রধান। বাড়ির ভেতরে মজুত বোমা থেকেই এই বিস্ফোরন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ বুথ সভাপতির পদ থেকে দুর্নীতির অভিযোগে দিন কয়েক আগেই সরিয়ে দেওয়া হয় সেখ বদরুজ্জাকে। এরপরই তৃণমূলের তাঁর বিরোধী গোষ্ঠীর নেতাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। তাদের ওপর আক্রমণ করার জন্যই বাড়ির ভেতর মজুত করা হয়েছিল বোমা। যদিও শেখ বদরুদ্দোজার পরিবার দাবি করেছে, বদনাম করতেই বিরোধী গোষ্ঠীর লোকজন তাদের বাড়িতে বোমা মজুত করে রেখে গিয়েছিল। প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রামের নামো পাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য মুহিবুর শেখের বাড়িতেও বিস্ফোরণ ঘটেছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *