ওয়েব ডেস্কঃ
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাল মুসলিম পার্সোনাল ল বোর্ডসহ ৭ টি মুসলিম সংগঠন। বুধবার ওই সংগঠনের তরফে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে উপত্যকায় শান্তি ফেরানো সম্ভব নয়। এমনকি উপত্যকার মানুষদের উপর এই সিদ্ধান্তের কোনো ভরসা নেই। সরকারের এই কার্যকলাপ সংবিধানকে উলঙ্ঘন করেছে।
এদিন জমিয়ত উলেমা-এ-হিন্দ কাশ্মীরে মুসলিমদের অধিকার নিয়ে একটি বৈঠক ডাকেন। ওই বৈঠকে জমাত-এ-ইসলামি হিন্দ, জমিয়ত-অহলে-হদিস হিন্দ, অল ইন্ডিয়া জকাত ফাউন্ডেশন, জমিয়ত-এ-অহলে সুন্নত কর্ণাটক, অল ইন্ডিয়া মুসলিম মজলিস-এ-মুশ্বরত ও অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড শামিল হয়। এই সংগঠনগুলি সরকারকে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আবেদন জানিয়েছে।
সংগঠনগুলির তরফের একযোগে বলা হয়, যেভাবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে সরকার, আমাদের আপত্তি রয়েছে। সংবিধান অনুযায়ী জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হত। কিন্তু এই সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী হয়নি। বিরোধীদের কণ্ঠরোধ করছে এই সরকার। এই মামলা সুপ্রিম কোর্টের শুনানি চলছে, আর আমাদের সুপ্রিম কোর্টের ওপর ভরসা রয়েছে। তাই সুপ্রিম কোর্টের রায় আসার পরেই আমরা আমাদের কর্মসূচি ঠিক করব।
সংগঠনগুলির তরফে আরও বলা হয়, সংবিধানের সমান, ন্যায় ও মানবিক অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে দেশে একতা ও অখন্ডতা একই থাকবে। ভবিষ্যতে মুসলিম যুবকদের এর ফলে ক্ষতি হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news