Breaking News
Home / TRENDING / ‘চা খাওয়ানোর জন্য গ্রেফতার করতে চাইনি,’ চিদম্বরম প্রসঙ্গে শীর্ষ আদালতকে জানাল ইডি

‘চা খাওয়ানোর জন্য গ্রেফতার করতে চাইনি,’ চিদম্বরম প্রসঙ্গে শীর্ষ আদালতকে জানাল ইডি

ওয়েব ডেস্কঃ

 

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেপথ্যে আইএনএক্স মিডিয়া আর্থিক দুর্নীতি এখনও চলছে। বুধবার শীর্ষ আদালতে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। ইডি সূত্রে খবর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দায়ের করা আগাম জামিনের মামলার বিপক্ষে প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ তাঁদের হাতে রয়েছে।

 

“হেফাজতে নিয়ে চা খাওয়ানোর জন্য আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে চাইছি না। আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে,” বলে জানান আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতির বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “চিদম্বরমের আইনজীবীরা বারবার বলছেন হেনস্থা, হেনস্থা এবং হেনস্থার জন্যই আমরা তাঁকে গ্রেপ্তার করতে চাইছি। আমি বলব, প্রতিরোধ, প্রতিরোধ এবং অর্থনৈতিক দুর্নীতি প্রতিরোধের জন্যই আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছি।” তিনি শীর্ষ আদালতের কাছে আর্জি জানান, অভিযুক্তকে  গ্রেফতারির বিষয়ে যেন কোনোভাবেই হস্তক্ষেপ না করে শীর্ষ আদালত।

 

অপরদিকে সুপ্রিমকোর্টে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন, ২০০৭ সালে যখন পিএমএলএ আইন ছিলনা, তখন কোন আইনের ভিত্তিতে চিদম্বরমকে দোষী বলা হচ্ছে? এর জবাবে তুষার মেহতা বলেন, ২০০৭ সালে হওয়া এই আর্থিক দুর্নীতির সঙ্গে বর্তমান সময়ের যোগ রয়েছে। অত্যন্ত গোপনীয় স্তরের মাধ্যমে এটি লুকিয়ে রাখা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়টির সঙ্গে জড়িত থাকে ডিজিটাল লেনদেন। তাই পুরো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *