Breaking News
Home / TRENDING / দুর্নীতির অভিযোগ, বিএলআরও অফিসে তালা ঝোলাল উত্তেজিত জনতা

দুর্নীতির অভিযোগ, বিএলআরও অফিসে তালা ঝোলাল উত্তেজিত জনতা

নিজস্ব সংবাদদাতা:

রামপুরহাট, ২৯ অক্টোবর: ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা। পরে তারা বিডিওর কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা দেন। যদিও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।
জানা গিয়েছে, নলহাটি ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছিল। অভিযোগ— ঘুষ নিয়ে একজনের জমি অন্য জনের নামে মিউটেশন ও কনভার্সন করে দিচ্ছিলেন তিনি। অনিয়মিত অফিসে যাতায়াত করেন। এরই প্রতিবাদে এদিন এলাকার মানুষ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

আন্দোলনকারী রফিকুল হোসেন, রাজপুত শেখরা বলেন, ‘ব্লক ভূমি ও ভূমি রাজস্ব অফিসে বিভিন্ন কাজে দীর্ঘদিন থেকে ঘুরছি। কিন্তু তিনি দিনের পর দিন আমাদের ঘোরাচ্ছেন আধিকারিক। প্রতিদিন অফিসে আসেন না। আবার যেদিন অফিসে আসেন সেদিন দালাল বেষ্টিত থাকেন। দালালের মাধ্যমে সব কাজ করেন। অফিসের মধ্যেই মদের আসর বসান। তাই আমরা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বদলি চাই।’ আধিকারিকের বদলির দাবিতে বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন গ্রামবাসীরা। ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তামাল ভট্টাচার্য বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। আর রেকর্ড ভুল সব অফিসেই হয়ে থাকে। ধীরে ধীরে তা সংশোধনও হয়। আর্থিক লেনদেনের অভিযোগ ঠিক নয়। অনিয়মিত হাজিরার কথাও ভিত্তিহীন। প্রথম অফিস খোলে শুক্রবার। আমি সেদিনই অফিসে এসেছিলাম। এদিনও অফিস গিয়েছিলাম। কিন্তু জানতে পারলাম একটা গণ্ডগোল হতে পারে। তাই আমি সরাসরি রামপুরহাট মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিসে চলে এসেছি। বিষয়টি আমি রামপুরহাট মহকুমা শাসককে জানাব।’

নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও রাজদীপ শঙ্কর গৌতম বলেন, ‘ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে দেখা হবে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *