Breaking News
Home / TRENDING / জেলের মেয়াদ ১০ বছর, খালেদার ভোটে দাঁড়ান হচ্ছে না

জেলের মেয়াদ ১০ বছর, খালেদার ভোটে দাঁড়ান হচ্ছে না

ওয়েব ডেস্ক:

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াল তাতে করে বাংলাদেশের প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার আর ভোটে দাঁড়ানো হবে না।

বিএনপি নেত্রীর মুক্ত হওয়া তো দূর, উল্টে ৫ বছর থেকে জেলের মেয়াদ বেড়ে হল ১০ বছর। এমত পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কোনওরকম সম্ভাবনা থাকল না। একটি অনাথ আশ্রমের টাকা তছরুপের অভিযোগে গত ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া জেলবন্দী। হাইকোর্ট যদি সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দিতে তবেই  জিয়া ভোট দাঁড়াতে পারতেন।  কিন্তু সেই মামলায় হাইকোর্ট মঙ্গলবার তাঁর জেলের মেয়াদ ১০ বছর করে দেয়। দল বিএনপি এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি হিসেবেই দেখছে। সূত্রের খবর, এর প্রতিবাদে দলীয় কর্মী-সমর্থকরা শীঘ্রই পথে নামবেন।

উল্লেখ্য, অনাথ আশ্রমের টাকা তছরুপ ছাড়াও জিয়ার নামে আরও এক ডজন মামলা রয়েছে। তার একটিতে সোমবারই তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *