Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে সরকার গড়তে সায় সনিয়ার

মহারাষ্ট্রে সরকার গড়তে সায় সনিয়ার

নিজস্ব প্রতিবেদন:

 

অবশেষে শিবসেনা ও এনসিপি’র সঙ্গে মহারাষ্ট্রে সরকার গড়ার ব্যাপারে সম্মতি জানাল কংগ্রেস। বুধবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের পর একথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আগামী দু-একদিনের মধ্যে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট সরকারের ঘোষণা হয়ে যাবে।

 

এ প্রসঙ্গে সাংবাদিকদের শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, গত ১০-১৫ দিন ধরে যে সমস্যা চলছিল, তা থেকে বেরিয়ে এসেছি। এখন আর কোন সমস্যা নেই। দু-একদিনের মধ্যে আপনারা ভালো খবর পেয়ে যাবেন। তবে এ নিয়ে কংগ্রেস ও এনসিপি নেতারা প্রকাশ্যে কিছু বলেননি। এনসিপি সূত্রে খবর, তারা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে রাজি হয়েছে। এই নিয়ে কংগ্রেসের মধ্যেও দ্বিমত নেই। তবে কংগ্রেস কে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পদ দেওয়ার আর্জি জানিয়েছেন সনিয়া গাঁধী। 

 

বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান শরদ পাওয়ার। এনসিপির তরফে বলা হয়েছে, মহারাষ্ট্রে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করতে মোদীর দ্বারস্থ হয়েছে পাওয়ার। কিন্তু এমন একটি সময়ে মোদীর সঙ্গে দেখা করলেন পওয়ার, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, মহারাষ্ট্রে এখনও সরকারই গড়তে পারেনি শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। তার আগে কৃষকদের দুরাবস্থা নামে মোদীকে কী বার্তা দিলেন পওয়ার?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *