চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আজ গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi) কলকাতার ফল বাজারে অগ্নিমূল্য। গত দু’দিন ধরে সাপ্তাহিক লকডাউন থাকার ফলে আজ যখন সকালবেলা ফল বাজার খোলে সেখানে ফলের দাম আকাশছোঁয়া। এ প্রসঙ্গে বিভিন্ন বাজার কমিটি মূলত দুটি কারণের কথা উল্লেখ করেছেন। এক, আজ গণেশ চতুর্থী। সেই উপলক্ষ্যে ফলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে দুদিন বাজার বন্ধ থাকায় নতুন করে কোনও ফলের যোগান হয়নি। সেই কারণে ফলের অগ্নিমূল্য। শনিবার যদুবাবুর বাজার আপেল ১৬০ টাকা এক ডজন কলা ৭০ টাকা ন্যাশপাতি ১০০ টাকা পেয়ারা ৮০ টাকা পেঁপে ৬০ টাকা ২০০ টাকা ৬৫০ টাকা এবং মুসুম্বি লেবু ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে মানুষের পকেটে অনেকটাই টান পড়েছে। তাই এবার করণা আবহে যারা গণেশ চতুর্থী করছেন তারা বাজেটে এবার অনেকটাই কাটছাঁট করেছেন।
ফলের বাজার করতে এসে দাম চড়া থাকায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ফলের দাম অগ্নিমূল্য হওয়ায় তাঁরা ফলও কিনছেন তারা খুব অল্প পরিমাণে । অতিরিক্ত দাম হওয়া যেমন ক্রেতা কিনতে পারছেন না, ঠিক তেমনি দু’দিন বন্ধ থাকায় বাজার সমপরিমাণ না থাকায় বাজারে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। তবুও এসব কিছুকে মানুষ উপেক্ষা করে গণেশ চতুর্থীতে মেতে উঠেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news