Breaking News
Home / TRENDING / এবার অমিত শাহের লক্ষ্য পশ্চিমবঙ্গ, রাজ্য জুড়ে রাস্তায় নামছে বিজেপি, জেনে নিন করে, কোথায়

এবার অমিত শাহের লক্ষ্য পশ্চিমবঙ্গ, রাজ্য জুড়ে রাস্তায় নামছে বিজেপি, জেনে নিন করে, কোথায়

নীল বণিক

চলতি মাসেই টানা রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে কলকাতা থেকে জেলায় জেলায় আন্দোলনে নামার কর্মসূচী নিয়েছেন তাঁরা। তাই চলতি মাসে রাজ্য বিজেপির নেতারা সারা মাস জুড়ে দম ফেলবার সময় পাবেন না!

লক্ষ্মী পুজো মিটলেই ফের রাজ্য বিজেপিকে বুথ সম্পর্ক অভিযানে নামার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এই কর্মসূচিকে নমো-নমো করে পালন করলে চলবে না বলেও দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

অপরদিকে কেরলে দলের কর্মীদের হত্যার প্রতিবাদে বাংলাতেও অবস্থানে বসবে যুব মোর্চার নেতারা। আগামী ১৬ তারিখ কেরল সিপিএমের বিরুদ্ধে ধর্মতলায় অবস্থানে বসবেন দলের যুব মোর্চার সদস্যরা। এই মাসেই বিবেকানন্দর বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করবেন রাজ্য বিজেপি। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘রান ফর ইউনিটি’। দলীয় সূত্রের খবর, গোটা অক্টোবর মাস জুড়ে দলের সমস্ত শাখা সংগঠন গুলিও আন্দোলনে নামছে। আগামী ২৫ অক্টোবর দলের কৃষাণ মোর্চার সদস্যরাও আন্দোলনে নামতে চলেছে। আন্দোলনে নামছে মাইনরিটি মোর্চা থেকে দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই রাজ্য বিজেপির নেতারা এখন থেকেই ঘরে না বসে রাস্তাতে নামাই শ্রেয় বলে মনে করছেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *