Breaking News
Home / TRENDING / নোটবন্দি, জিএসটি নিয়ে মোদিকে বিঁধলেন রাহুল

নোটবন্দি, জিএসটি নিয়ে মোদিকে বিঁধলেন রাহুল

নিজস্ব সংবাদদাতা
অনাস্থা প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে মোদিকে নানাভাবে বিঁধলেন কংগ্রেস সভাপতি । প্রথমেই রাহুল অভিযোগ করেন প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ২ কোটি কর্মসংস্থানের কথা বলেন। কিন্তু এখনও পর্যন্ত শুধু ৪ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থাই করতে পেরেছে সরকার। পাশাপাশি নোটবন্দি, জিএসটি নিয়েও মোদি সরকারকে কটাক্ষ করেন রাহুল। রাহুল আরও বলেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রীকে সোজাসাপটা প্রশ্ন করেন তাই প্রধানমন্ত্রী তাঁর চোখে চোখ রাখতে পারেন না। মোদি অবশ্য রাহুলের এই যুক্তি হেসে উড়িয়ে দেন। রাহুল মোদিকে রাফায়েল ডিল নিয়েও নিশানা করেন। তিনি বলেন রাফায়েল চুক্তির সিক্রেসি ক্লজ নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে । তিনি জানিয়েছেন সেরকম কোনও চুক্তিই নেই। এর পাশাপাশি দেশে নারীদের নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রীর মৌনতা নিয়েও প্রশ্ন করেন তিনি।তবে একদম শেষে মোদিকে জড়িয়ে ধরে আপামর জনতাকে চমকে দেন রাহুল গাঁধী। এবার প্রধানমন্ত্রী এর কী উত্তর দেন সেদিকেই তাকিয়ে দেশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *