চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
এবার রাষ্ট্র পতি কে নিয়ে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির কুকথার আচ পড়ল বিধানসভা অধিবেশনর শুরুর দিনেই। রাম নগরে র বিধায়ক কেন এখনও রাজ্যের মন্ত্রী হিসাবে আছেন? এই প্রশ্ন তুলে প্রথমে মূলতুবি ও পরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা।
সোমবার অধিবেশনের শুরুতেই রাষ্ট্র পতি নিয়ে অখিল গিরির মন্তব্য নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনেন বিরোধীরা। যদিও সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই আনা হয় মুলতুবি প্রস্তাব। সেই প্রস্তাব ‘না’ করে দেন অধ্যক্ষ। এবং অধিবেশন ছাড়েন।
এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির মহিলা বিধায়কেরা। অগ্নি অগ্নি মিত্রা পাল ও মালতি রাভার নেতৃত্বে রাষ্ট্র পতি র ছবি গলাতে নিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কেরা।
রাষ্ট্রপতিকে নিয়ে অশালীন মন্তব্য করেও কেন অখিল গিরি মন্ত্রী আছেন? সেই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ” এখনও কেন অখিল গিরি মন্ত্রী? মন্ত্রী সভা থেকে বরখাস্ত করা মুখ্যমন্ত্রীর হাতে। তিনি কেন বরখাস্ত করছেন না? আমরা এই ইস্যুতে শেষ দেখে ছাড়ব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news