চ্যানেলে হিন্দুস্থান নিউজ ডেস্ক: ১ লা নভেম্বর। সেদিন রাতেই শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিনেত্রী তখন সংজ্ঞাহীন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন।
পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা,নিরলস চিকিৎসা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শেষ সময় পর্যন্ত লড়াই করেছেন অভিনেত্রী।
‘ঝুমুর’ দিয়ে শুরু, মাত্র ২৪ বছরেই থামল প্রাণ, মন কেড়েছিলেন যে সব ধারাবাহিকে। আদপে বহরমপুরের মেয়ে। ডাক নাম মিষ্টি। স্বভাবে মিষ্টি হলেও বেঁচে থাকার জেদ ছিল অদম্য। কিন্তু,,,,,।
ঘড়িতে ঠিক ১২.৫৯, থামল লড়াই! ২০ দিনের যুদ্ধে হার মানলেন ঐন্দ্রিলা। তার মৃত্যু তে শোকস্তব্ধ টলিউড। “বোধহয় ওঁর ফিরে আসার ছিল না।” ঐন্দ্রিলার মৃত্যুতে শোকাহত অরিন্দম শীল।
” বাঁচার খুব ইচ্ছে ছিল, সবার এত প্রার্থনাও কাজে এল না” জানালেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news