ওয়েব ডেস্ক:
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির যুব মোর্চার কর্মীদের। পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার বিজেপি কর্মীদের। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতর থেকে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মিছিল করে যুব মোর্চা। মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে পৌঁছতেই পুলিশ বাঁধা দেয়। তারপরেই যুব মোর্চার কর্মীদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা। রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারের অভিযোগ, পুলিশ মিছিলে লাঠি চার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। রাজ্য বিজেপির যুব মোর্চার কর্মীদের পুলিশ গ্রেফতার করেছে বলে জানান যুব মোর্চার রাজ্য সভাপতি।
সূত্রের খবর, বিজেপির যুব মোর্চার কর্মীদের পুলিশ গ্রেফতার করে লাল বাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যায়। দলের কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে যুব মোর্চার কর্মীরা সেন্ট্রাল এভিনিউ অবরোধ করার চেষ্টা করেন। কিন্তু রাস্তায় উঠতেই পুলিশ বিজেপি কর্মীদের লাঠি উচিয়ে ছত্রভঙ্গ করে। বিজেপির কর্মসূচীর জন্য বিকেলেও কলেজস্ট্রিট চত্ত্বরে ছিল পুলিশি প্রহরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news