Breaking News
Home / TRENDING / ধুমধাম করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন বিজেপির সদর দফতরে

ধুমধাম করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন বিজেপির সদর দফতরে

জয় ঘোষ।

ধুমধাম করে বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনের প্রধান কার্যালয়ে পালন করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। সোমবার রাত থেকেই সেন্ট্রাল এভিনিউ চত্বর সাজিয়ে তুলেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট-আউটে গোটা এলাকা মুড়ে ফেলা হয় মঙ্গলবার সূর্য ওঠার আগেই। ফুল দিয়ে সাজানো হয়েছে সদর কার্যালয়।

এদিন সকাল প্রথমে নরেন্দ্র মোদীর প্রতিকৃত মূর্তিতে হিন্দু রীতি নীতি মেনে পরানো চন্দনের তিলক। জন্মদিন উপলক্ষে বিজেপি (BJP)  সদর দফতরে আনা হয়েছিল পাঁচ রকম মিষ্টি, নয় রকম খাবারের পদ। তৈরি করা হয়েছিল পায়েস। সেন্ট্রাল এভিনিউ এলাকায় পথ চলতি সাধারন মানুষকে মিষ্টি মুখও করানো হয়। বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ” প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে সাতদিন ব্যাপী সেবা সপ্তাহ পালন করা হবে। রাজ্য জুড়ে কর্মসূচি চলবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *