নীল রায়
বীরভূমে খুন হলেন এক বিজেপি কর্মী, ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। শনিবার লাভপুরের দারকা গ্রামে খুন হন ওই বিজেপি কর্মী। বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। নিহত বিজেপি কর্মীর নাম ডালু সেখ। তাঁর সঙ্গে থাকা অন্য একজনের এখনও কোনও খোঁজ নেই বলেই দাবি করেছে বিজেপি নেতৃত্ব।
শনিবার দারকা গ্রাম থেকে নিজের বাড়ি মিরবাঁধে ফিরছিলেন ডালু। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই ঘটনার পেছনে রয়েছে। বোমা ফাটার পর রাস্তায় বেরিয়ে আসেন এলাকার লোকজন। টানা ২ ঘণ্টা মৃত ডালুর দেহ তুলতে দেয়নি বিক্ষুব্ধ জনতা। তবে শেষপর্যন্ত জনতাকে বুঝিয়ে মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ। রবিবারও বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে যথেষ্টই উত্তেজনা রয়েছে এলাকায়। প্রচুর পুলিস মোতায়েনও করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news