নীল রায়।
পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ওপর রাজ্য সরকারের পুলিশ বাহিনীর বর্বরোচিত লাঠিচার্জের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী অপর্ণা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে এখন অপর্ণা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে। কিন্তু রবিবার গভীর রাতে আচমকাই একটি টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। রাতের টুইটে অপর্ণা জানান তিনি এখন শহরে নেই। থাকলে অবশ্যই গিয়ে পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়াতেন।
টুইট করে অপর্ণা লেখেন, “পুলিশ শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষিকাদের যৌন হেনস্তা করা হচ্ছে। রাজ্য সরকার করছে কী? আমি এখন শহরে নেই। নইলে এক্ষুণি পার্শ্ব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন। তবে তাঁর সব রকম সহানুভূতি শিক্ষকদের সঙ্গে রয়েছে। ম্যাডাম মুখ্যমন্ত্রী, দোষীদের খুঁজে বের করে তাঁদের কঠিন সাজা দেওয়া এ বার আপনার দায়িত্ব।” বাংলা রাজনৈতিক মহলের ব্যাখ্যায়, টুইট করে ঘটনা সরাসরি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে কার্যত সরকারের অমানবিক মনোভাবের কথাই এদিন স্পষ্ট করে দিয়েছেন অপর্ণা সেন। টুইট করে সরকারি পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানানোর কিছুদিন আগেই, প্রতিবাদী হয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উপদেষ্টা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন অপর্ণা।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় কল্যানী স্টেশনের পাশে অবস্থানরত পার্শ্ব শিক্ষকদের উপর বিনা প্ররোচনায় বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, সন্ধের পর আলো নিভিয়ে আচমকা লাঠি চালাতে শুরু করে পুলিশ। শিক্ষিকাদের ওপর পুরুষ পুলিশ বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগ, অন্ধকারে পেটানোর সময়েই একাধিক দিদিমণিদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে পুরুষ পুলিশেরা। অপর্ণা সেন ছাড়াও রাজ্যের শিক্ষামহল তথা বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারী পুলিশবাহিনীর লাঠি চার্জের ঘটনার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
ঠিক আছে, কয়েক দিন এর মধ্যেই আমরা কলকাতায় আসছি। তখন আমাদের দাড়িয়েন।
Thanks madam
ধন্যবাদ মিসেস সেন।
Lot of thanks madam.sotti Kotha ta bolar sahos dekhiyechen apni.wb e Mamota Chara kichui chole Na.