চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফের রাজ্যে খুন বিজেপি (BJP) কর্মী। রবিবার সকালে নদীয়া জেলার গয়েশপুরে বিজয় শিরোনামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় ওই বিজেপি কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। যেভাবে বিজেপি কর্মী দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো ও বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছিল। এক্ষেত্রেও সেই একই কায়দায় খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। যদিও পশ্চিমবঙ্গের শাসক দল সেই অভিযোগ অস্বীকার করেছে।
Bijoy Sil, member of BJP, has been cruelly murdered. The pattern remains the same. This time it is in Gayeshpur constituency, Nadia Kalyani. The law and order of West Bengal has totally gone awry. The Hon'ble Gov @jdhankhar1 Ji, please take cognizance. pic.twitter.com/VoRdnPbjBo
— Mukul Roy (@MukulR_Official) November 1, 2020
ঘটনার খবর জানাজানি হতেই আক্রমনাত্মক টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। টুইট করে তিনি লেখেন, “নৃশংস ভাবে খুন করা হয়েছে বিজেপি কর্মী বিজয় শীলকে। সেই একই কায়দায় খুন করা হয়েছে। এবার নদীয়া জেলার কল্যাণীর গয়েশপুরে। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। দয়া করে মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) আমি এ বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news