Breaking News
Home / TRENDING / ফের ইসলামিক মৌলবাদীদের হামলা ফ্রান্সে : গুলিবিদ্ধ পাদ্রী

ফের ইসলামিক মৌলবাদীদের হামলা ফ্রান্সে : গুলিবিদ্ধ পাদ্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুসলিম মৌলবাদীদের (Islamic Fundamentalist) লক্ষ্যে ফ্রান্স ! আরও একবার হামলা চালানো হল চার্চের কাছে। আততায়ীর গুলিতে গুরুতর আহত এক গ্রিক ধর্মযাজক। সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ক্রমাগত একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে চলেছে ফ্রান্স (France)। গুলির আঘাতে গুরুতর ভাবে জখম হয়েছেন ওই পাদ্রী, তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার্চের ভেতরে ৩ জনকে খুন করার রেষ কাটতে না কাটতেই এই ঘটনা পুনরায় উত্তাপ ছড়িয়েছে ফ্রান্সে। শনিবার সন্ধে বেলায় ফ্রান্সের লিয়ঁ শহরে প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর একটি চার্চ বন্ধ করেছিলেন নিকোলাস কাকাভেলাকি নামে এক পাদ্রী। আর ঠিক সেই সময়ই তার ওপর হামলা চালানো হয়। ৫২ বছরের এই ব্যক্তি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে গুলি করার পর আততায়ী সেই স্থান থেকে পালিয়ে গেলেও বর্তমানে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সরকারি এক আইনজীবী নিকোলাস জ্যাকেট জানিয়েছেন “এই ঘটনাটি ঘটে যাওয়ার পর পুলিশের সামনেই আততায়ী চেহারার বিবরণ দেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে পরেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ”। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পাদ্রীকে দুটি গুলি করা হলেও তা কি কারনে করা হয়েছে তা এখনো জানা যায়নি। এই মুহূর্তে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ কোনো বিষয়কে এই ঘটনার বাইরে রাখছেননা তারা। এই ঘটনার পেছনে জঙ্গী যোগাযোগও থাকতে পারে এমনটাই আশঙ্কা করে খতিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে চার্চটি লোকালয়ের মধ্যে অবস্থিত হলেও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ওই চার্চে প্রার্থনা করার জন্য তেমন কেউ আসতেন না। গুলির আওয়াজ পাওয়ার পরই প্রত্যক্ষদর্শীরা সেই স্থানে ছুটে এসে দেখেন নিকোলাস নামে ওই পাদ্রী চার্চের দরজার সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে আছেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবারই ফ্রান্সে একটি চার্চের ভেতর গলা কেটে খুন করা হয় তিনজন ব্যক্তিকে।এর আগে ক্লাসরুমে হজরত মহম্মদের ছবি দেখানোর কারণে গলা কেটে নেওয়া হয় এক শিক্ষকের। আর এরপর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ফ্রান্স। গত কয়েকদিন ধরেই ফ্রান্সে নিয়মিত ‘আল্লা-হু-আকবর’ (Allah-Hu-Akhbar) ধ্বনি দিয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। ৭২ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয়বার চার্চে হামলা। এর আগে ঐতিহাসিক নোতরদাম গির্জায় হামলা চালিয়ে এক মহিলার মাথা কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। গতকালের ঘটনাও ইসলামিক সন্ত্রাসবাদীদেরই কীর্তি বলে মনে করছে ফ্রেঞ্চ পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *