Breaking News
Home / TRENDING / দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুরুতেই হোঁচট খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর কর্মসূচি। নবান্ন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফর পিছিয়ে দেওয়া হয়েছে। রবিবার সরকারের তরফে জানানো হয়েছে, খামখেয়ালী আবহাওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ঠিক ছিল ২১-২৩ অথবা ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। পূর্বাভাস দিয়েছে, ২০-২২ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

নবান্ন (Nabanna) সূত্রে জানানো হয়েছে, আগামী ২৯-৩০ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে শনিবার রাতে কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের সমস্ত জেলাশাসককে সতর্ক করেছে নবান্ন। সেই কারণেই তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার পর থেকে কেবলমাত্র আমফানের সময়ে দুই ২৪ পরগনা ছাড়া আর অন্য কোনও জেলায় যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার উত্তর ২৪ পরগনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন। তবে তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই প্রথম জেলা সফরের কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা। তাও পূর্ব ঘোষিত কর্মসূচীতে থেকে পিছিয়ে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জেলা সফরে যাচ্ছেন মমতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *