Breaking News
Home / TRENDING / রাজস্থানের পর গোয়ার পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপির

রাজস্থানের পর গোয়ার পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজস্থানের (Rajasthan) পর গোয়ার পঞ্চায়েত ভোটেও গেরুয়া ঝড় অব্যাহত। গোয়া জেলা পরিষদের নির্বাচনে বিজেপির (BJP) বিরুদ্ধে কার্যত ধরাশায়ী হতে হল কংগ্রেসকে। গোয়ার ৪৯টি জেলা পরিষদের আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩২টি। কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র চারটি আসন। নির্দলরা জিতেছে সাতটি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির দখলে গিয়েছে ৩টি আসন। একটি করে আসন জিতেছে এনসিপি এবং আম আদমি পার্টি। গোয়াতে এটাই আপের প্রথম কোনও নির্বাচন জয়।

এই প্রথমবার ছোট্ট রাজ্যটিতে নিজেদের উপস্থিতি জানান দিল আম আদমি পার্টি । যা আগামী দিনে কংগ্রেসের জন্য আরও বড় মাথাব্যাথার কারণ হতে পারে বলেই মনে করছে গোয়ার (Goa) রাজনৈতিক মহল। ২০১৭ বিধানসভায় গোয়ায় একক বৃহত্তম দল ছিল কংগ্রেস (Congress)। যদিও সরকার তারা গড়তে পারেনি। গতবছর লোকসভাতেও অবশ্য বিজেপিকে সমানে সমানে টক্কর দিয়েছে রাহুল গাঁধীর দল। এদিকে বিজেপির জয় প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলছেন,”বিজেপি এবং আমার নেতৃত্বে চলা সরকারের উপর আস্থা রাখার জন্য আমি গোয়াবাসীর কাছে কৃতজ্ঞ। এই ভরসা এবং বিশ্বাসের জোরেই আগামী দিনে গোয়াকে আমরা স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলব।” 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *