Breaking News
Home / TRENDING / শুভেন্দু অধিকারীকে বুলেট প্রুফ গাড়ি সহ কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

শুভেন্দু অধিকারীকে বুলেট প্রুফ গাড়ি সহ কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) জেড ক্যাটাগরির সুরক্ষা দিল কেন্দ্রীয় সরকার। গোপন রিপোর্টের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, প্রাক্তন পরিবহণমন্ত্রীর জন্য ১০ কম্যান্ডো, ৩০ জওয়ানের সুরক্ষা বলয় দিতে চলেছে কেন্দ্র। সর্বক্ষণের সুরক্ষা, পাইলট কার দেওয়ারও ভাবনা কেন্দ্রের। সূত্রের খবর, আগামীকাল শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করবে সিআরপিএফ। রাজ্যের তিনটি দফতরের মন্ত্রী শুভেন্দু এর আগে ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজ্যের তরফে। কিন্তু মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার অব্যবহিত আগে তিনি রাজ্যের সেই নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। যদিও রাজ্য পুলিশ ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে তাঁকে নিরাপত্তা দিত। এখনও দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এ বার কেন্দ্রের তরফে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি-সহ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও ফলিত স্তরে তাঁর সঙ্গে সেই নিরাপত্তা বা গাড়ি দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের পর শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগদান যে কেবলমাত্র সময়ের অপেক্ষা, তা একবাক্যে মেনে নিচ্ছেন বাংলার রাজনীতির কারবারিরা।

কবে থেকে তা দেওয়া হবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। শুভেন্দু অধিকারীর ওপরেই নির্ভর করছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিক ভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। সূত্রের খবর, নন্দীগ্রাম বিধায়ক মঙ্গলবারই রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে ওইদিন থেকেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। তাঁকে ‘ওয়াই প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ওই সূত্র জানাচ্ছে। আবার অন্য একটি সূত্রের মতে, শুভেন্দুকে ‘জেড প্লাস’ নিরাপত্তাই দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *