সূর্য সরকার।
এবার হাইকোর্টের বার এসোসিয়েশনের ভোটেও গেরুয়া ঝড়। তৃণমূলকে ধাক্কা দিয়ে বার এসোসিয়েশন ছিনিয়ে নিল বিজেপি। ভোটাভুটিতে বেশিরভাগ পদেই জিতে নিয়েছে বিজেপি বা তাদের সমর্থিত প্রার্থীরা। সব মিলিয়ে ৯টি আসনের জয়ী হয়েছে বিজেপি। ৪টি আসন পেয়েছে তৃণমূল। একটি করে আসন পেয়েছে সিপিএম এবং কংগ্রেস।
বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ভোটাভুটিতে জিতেছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। তৃণমূল সেখানে চতুর্থ হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে সরাসরি বিজেপি প্রার্থীই জয়ী হয়েছেন। তৃণমূল তৃতীয় স্থানে রয়েছে। সচিব পদেও ভোটাভুটিতে বিজেপি যখন প্রথম স্থান পেয়েছে। তৃণমূল হেরে তিন নম্বরে পৌঁছে গিয়েছে। আবার সহকারী সচিবের দুটি পদের একটিতে বিজেপি জিতেছে, অন্যটিতে কংগ্রেস। এমনকী কমিটির সদস্য পদেও নটি আসনের মধ্যে ৫টি জিতে নিয়েছে বিজেপি। শুধু কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Mamata Banerjee is like an insane person. She is not at all fit to be a Chief Minister. Her insanity and childish shall kill her shortly.