Breaking News
Home / TRENDING / বৃষ্টির আশায় রীতিমতো ছাদনাতলা বেঁধে, শাস্ত্র মতে ব্যাঙের বিয়ে দিল আউশগ্রাম

বৃষ্টির আশায় রীতিমতো ছাদনাতলা বেঁধে, শাস্ত্র মতে ব্যাঙের বিয়ে দিল আউশগ্রাম

নিজস্ব সংবাদদাতা:

খোদ বর্ষাকালে অনাবৃষ্টি। বাধ্য হয়ে বর্ধমান জেলার কল্যাণপুর গ্রামের মানুষগুলো ব্যাঙের বিয়ে দিল। কারণ বহুকালের গ্রাম্য প্রথা অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। কল্যাণপুর পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ নং ব্লকের অন্তর্গত জনপদ। সেখানেই রীতিমতো ছাদনাতলা তৈরি করে সনাতন শাস্ত্রমতে ধুমধাম করে বিয়ে দেওয়া হল একজোড়া ব্যাঙের।

উল্লেখ্য, কল্যাণপুর কৃষিপ্রধান গ্রাম। এলাকার অধিকাংশ মানুষ চাষিবাসি। এদিকে ভরা বর্ষাতে বৃষ্টি উধাও। আবহাওয়া দফতরও কোনও আশার বাণী শোনাচ্ছে না। এমত অবস্থায় পুরোনো বিশ্বাসেই ভরসা রাখলেন সহজ সরল মানুষগুলো।

সোমবারের অভিনব বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা গ্রাম। গ্রামের কালীতলায় ছাদনাতলা বেঁধে ব্যাঙের বিয়ে হল। বিয়েতে উপস্থিত ছিল প্রতিবেশী বটগ্রামের একাংশও। দুই গ্রামের বাসিন্দারা মিলে দিন দুই-তিনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্দেশ্য ব্যাঙের বিয়ে দিয়ে ঈশ্বরের কাছে বৃষ্টি প্রার্থনা।

আসলে গত ১৫ দিন হল একফোটা বৃষ্টি নেই কল্যাণপুরে। এদিকে সামনেই চাষের মরশুম। উপায় করতে কপালে সিঁদুর পরিয়ে ব্যাঙের বিয়ে দিল কল্যাণপুর। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *