Breaking News
Home / TRENDING / সংবিধানের ৩৭০ ধারা নিয়ে জনসচেতনতা তৈরি করতে দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান বিজেপির

সংবিধানের ৩৭০ ধারা নিয়ে জনসচেতনতা তৈরি করতে দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান বিজেপির

জয় ঘোষ।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সংসদের ভিতরে ও বাইরে মানুষের মধ্যে ভাল সাড়া মিলেছিল। কিন্তু বিরোধীরা সেই কৃতিত্বকে খাটো করে মানুষকে ভুল বোঝাতে চাইছে। তাই সিদ্ধান্ত হয়েছে ৩৭০ ধারা বিলোপের সমর্থনে সারা দেশে ৪০০-র বেশি সভা করবে বিজেপি। সাধারণ মানুষ, বিশিষ্টজন সকলকে বোঝাবে গেরুয়া শিবিরের নেতারা। বোঝানো হবে কাশ্মীরের মানুষের স্বার্থে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। সংবিধান মেনেই হয়েছে। এমন প্রচার চলবে সারা দেশজুড়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতায় এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরালিধরন।

সোমবার আইসিসিআর অডিটোরিয়ামে বাংলা সহ পাঁচটি রাজ্যকে নিয়ে একটি কর্মশালা হয়। এখানে রাষ্ট্রীয় একতা অভিযানের কর্মসূচির দ্বায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই কাশ্মীর ও পাকিস্তান প্রসঙ্গ তোলেন তিনি। কেন্দ্রীয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্র সংঘে বিষয়টা আগেই উঠেছিল। আমাদের অবস্থান পরিষ্কার করা আছে। আলোচনাটা দ্বিপাক্ষিক স্তরেই হবে। বহুপাক্ষিক স্তরে নয়। আর প্রতিবেশী দেশগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে আমরাও জবাব দিতে প্রস্তুত আছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *