Breaking News
Home / TRENDING / শহরে মদন মিত্র’র উদ্যোগে নাট্যোৎসব, সাধুবাদ জানাল বাংলার নাট্যজগৎ

শহরে মদন মিত্র’র উদ্যোগে নাট্যোৎসব, সাধুবাদ জানাল বাংলার নাট্যজগৎ

নিজস্ব সংবাদদাতা:

শহরে মদন মিত্রর উদ্যোগে নাট্যোৎসব, সাধুবাদ জানাল বাংলার নাট্যজগৎ। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর রীতিমতো জাতীয় পর্যায়ের একটি নাটকের উৎসব আয়োজিত হয়েছে শহর কলকাতার কলামন্দির মঞ্চে। যে উৎসবের প্রধান উদ্যোক্তা প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা ডাকসাইটে তৃণমূল নেতা মদন মিত্র। সম্প্রতি চ্যানেল হিন্দুস্থানকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মদন জানান, এই নাট্য উৎসব থেকে যে উপার্যন হবে তা দিয়ে বাংলার পাঁচটি ‘গ্রুপ থিয়েটার’কে সাহায্য করা হবে। প্রসঙ্গত, অন্যান্য দল তো আছেই, পাশাপাশি বর্তমান নাট্যোৎসবে অংশ নিতে মুম্বাই থেকে আসছেন রাজিত কাপুর ও কল্কি কেকলা মতো বিখ্যাত  অভিনেতা অভিনেত্রীরা।

‘মাসের’ নেতা মদন মিত্রের এমন ক্লাস উদ্যোগের কথা জেনে কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বলেন, ‘ভালোই তো। যে কোনও ব্যক্তি থিয়েটার উৎসবের আয়োজন করতে পারেন। এই অধিকার সকলের রয়েছে। তিনি যে উৎসবের আয় দিয়ে থিয়েটার দলগুলিকে সাহায্য করতে চান, তাও ভালো কথা।’

তরুণ অভিনেতা, উত্তরপাড়া ব্রাত্যজনের নির্দেশক কৃষ্ণেন্দু দেওয়ানজির কথায়, ‘উৎসবের কথা জানতাম। এই উদ্যোগের সঙ্গে যে মদন মিত্র আছেন তা আজ জানলাম। শুনে তো ভালোই লাগল। কল্কি, রাজিত কাপুরা আসছেন। সম্ভবত দেখতে যাব। কিন্তু একটা প্রশ্ন, উৎসবের থেকে উঠে আসা টাকা যে পাঁচটি গ্রুপকে দেওয়া হবে, সেটা কীভাবে দেওয়া হবে? মানে গ্রুপগুলোকে কীভাবে বাছা হবে? কলকাতার মানুষেরা থিয়েটার গ্রুপ বলতে কলকাতার থিয়েটার গ্রুপগুলোকেই বোঝে। যদি দেখা যায়, শহরে যাঁরা মঞ্চ থিয়েটার করেন শুধুই তাঁদের সাহায্য করা হচ্ছে, তাহলে আমি আমার সাধুবাদের বেশ কিছুটা অংশ ফিরিয়ে নেব।’

অশোকনগর নাট্যমুখের তরুণ নির্দেশক অভী চক্রবর্তী বলেন, ‘জানতাম না মদন মিত্র এমন উদ্যোগ নিয়েছেন। ভালো কথা। আসলে ব্রাত্যদা’র (বসু) একটা প্রভাব বাংলার নাট্যজগতে পড়েছে। ফলে থিয়েটার উৎসবের সংখ্যা বেড়েছে। আজকে রাজ্যের অধিকাংশ পুরসভায় নাট্যোৎসবের আয়োজন করা হয়। নানাভাবে সাহায্য করা হয় স্থানীয় থিয়েটার গ্রুপগুলোকে। তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে বলব, বর্তমানে রাজ্যের বহু মন্ত্রী (ব্রাত্যদাকে বাদ দিয়েই বলছি) আমাদের মতো দলগুলির থিয়েটার দেখতে আসেন। বহু সাংসদ, বিধায়করাও থিয়েটার উৎসবের আয়োজন করছেন। থিয়েটার গ্রুপকে সাহায্য করার যে কথা শুনছি সেও তো ভালো কথা।’

স্বয়ং ব্রাত্য বসু মদন মিত্রের এই উদ্যোগের কথা শুনে বলেন, ‘বাহ’। সমসাময়িক বাংলা থিয়েটারর নক্ষত্র তথা রাজ্যের মন্ত্রীর মুখে প্রশংসাসূচক অভিব্যক্তিই মেলে সোমবার।

অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেসের রঙিন নেতার নয়া উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বাংলার নাট্যজগৎ। উল্লেখ্য, চলতি মাসের আয়োজনটি ছাড়াও আগামীতে আরও বড় নাট্য উৎসবের আয়োজন করতে চলছেন তিনি। মদন মিত্র জানান, পরের নাট্যোৎসবে অংশগ্রহণ করবে পৃথিবীর ১৪টি দেশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *