Breaking News
Home / TRENDING / কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে শোভনকে পেতে চায় বিজেপি

কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে শোভনকে পেতে চায় বিজেপি

নিজস্ব সংবাদদাতা। কলকাতা কর্পোরেশন দখলের ছক নিচ্ছে বিজেপি। এই কাজে তারা পাশে পেতে চায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সাধের কাননকে দিয়ে কলকাতা পুরসভায় পদ্ম ফোটানোর কৌশল বিজেপির। গেরুয়া শিবিরের পক্ষে শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে লোকসভা ভোটের আগেই। সেবার অবশ্য বিজেপি নেতাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন দিদির স্নেহের কানন। কিন্তু শোভন ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে তৃণমূলের সঙ্গে তার যোগাযোগের রাস্তাগুলি একে একে কাটতে শুরু করেছেন বেহালা পূর্বের বিধায়ক। সূত্রের খবর, শোভনকে দলে পেতে ৩-৪ দিন আগে রাজ্যের এক মন্ত্রীর অতি ঘনিষ্ঠ মহিলা কাউন্সিলরের বাড়িতে নিজের অনুগামী কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন শোভন। সূত্রের খবর, কাউন্সিলারদের নিয়ে বিজেপি যোগদানের বিষয়ে আলোচনা করেন তিনি। এর আগে কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননের সঙ্গে শোভনের বৈঠকের কথা শোনা গিয়েছিল। বিজেপি নেতা মুকুল রায় আবার শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বলেই জানিয়েছে একটি সূত্র।
শোভনকে দলে টেনে কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় নিজেদের সংগঠনের ভিত শক্ত করতে চাই বিজেপি। বেহালারও একাধিক কাউন্সিলার শোভনের ডাকা বৈঠকে গিয়েছিলেন বলে সূত্রের খবর । ভোটের ফল বেরোনোর পর এমন একটি বৈঠক নিজের গোলপার্কের বাড়িতে করেছিলেন প্রাক্তন মেয়র। সেই বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুধুমাত্র বেহালার কাউন্সিলারদের নিয়ে বৈঠক হয়েছিল। কিন্তু গত সপ্তাহের বৈঠকে সেই কাউন্সিলারদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। যাঁরা নিজের এলাকায় লোকসভা ভোটে জিততে পারেনি এমন অনেক কাউন্সিলার তৃণমূল থেকে টিকিট না পাওয়ার আশঙ্কায় শোভনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গিয়েছে। সেই কারণেই প্রাক্তন মেয়রের হাত ধরেই বিজেপিতে আসতে পারেন তাঁরা। পুজোর পর এই মহাযোগদান অনুষ্ঠিত হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *