Breaking News
Home / TRENDING / আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাএসায়র

আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাএসায়র

নিজস্ব সংবাদদাতা। ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র। শনিবারের গুলি চালনার ঘটনায় আহত এক ছাত্র সহ তিন জনের বাড়িতে মঙ্গলবার দেখা করতে আসেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি ফিরে যাওয়ার পর দলীয় কর্মী সমর্থকরা নিজের নিজের এলাকায় ফিরে যাওয়ার পর স্থানীয় বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস বাড়ির নেতৃত্বে এক দল দুষ্কৃতি বলরামপুর গ্রামের কাছে লাঠি সোটা নিয়ে তাদের পথ আটকায় বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। এই ঘটনার পর কাঁকরডাঙ্গা মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা মিনিট পাঁচেকের জন্য পথ অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।

স্থানীয় বিজেপি নেতা বাপি হাজরা বলেন, “মুকুল রায় এখানে আসার জন্য প্রচুর কর্মী সমর্থক হাজির হয়েছিলেন। তারা ফিরে যাওয়ার পথে প্রধান তাপস বাড়ির নেতৃত্বে লাঠি ও ইঁট নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের পর আক্রমণ করা হয়।” এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন তিনি।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে তাদের এক সমর্থকের দোকান ভাঙ্গচুরের অভিযোগ করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল। স্বাধীন দাস নামে এক ব্যবসায়ী দাবি করেন, দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে আক্রমণ চালানো হয়েছে। তৃণমূলের বেলুট-রসুলপুর যুব সভাপতি মিলন করি বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, “ওরাই গালিগালাজ করার পাশাপাশি দোকান ভাঙ্গচুর করেছে।” ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *