নীল রায়। বিজেপিতে যোগদানকারী বিধায়কদের সদস্যপদ খারিজের আবেদন জানাবে তৃণমূল কংগ্রেস। আজ বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চিঠি জমা দেবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মোট পাঁচজন বিধায়ক রয়েছেন এই তালিকা। মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং
বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস, কালচিনি বিধায়ক উইলসন চম্পামারি ও লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে সদস্যপদ খারিজের আবেদন করছে তৃণমূল। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন ২০১৬ সালের বিধানসভা ভোটের পর ১৭ জন কংগ্রেস ও চারজন বাম বিধায়ককে দলে নিয়েছে তৃণমূল। কংগ্রেস ও বাম পরিষদীয় দল যখন তাদের সদস্যপদ খারিজের আবেদন করেছে স্পিকারের কাছে। তখন তারা বিচার পাননি বলে অভিযোগ উঠেছে। অথচ বহাল তবিয়তে দিনের পর দিন বিধানসভার সদস্য হিসেবে সব রকম সুযোগ-সুবিধা নিয়ে যাচ্ছেন এই দলত্যাগী বিধায়করা। সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেস দলছুট বিধায়কদের পদত্যাগ না করিয়ে দলে গ্রহণ করে থাকে। তাহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী ওই পাঁচ বিধায়কের বিরুদ্ধে কেন পৃথক ব্যবস্থার আবেদন করছে তৃণমূল ? এমনটাই প্রশ্ন রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news