Breaking News
Home / TRENDING / সাংগঠনিক নির্বাচনে আদি-নব্য দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী রাজ্য বিজেপি

সাংগঠনিক নির্বাচনে আদি-নব্য দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী রাজ্য বিজেপি

জয় ঘোষ

নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ব্যাহত হতে পারে বিজেপির সাংগঠনিক নির্বাচন। এমনই গোষ্ঠী দ্বন্দ্বের আশঙ্কা প্রকাশ করছে রাজ্য নেতৃত্ব। পরিস্থিতি যাতে কোনওভাবেই হাতের বাইরে না যায়, তাই গোপন বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় সরকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। শহরের এক নামী পাঁচতারা হোটেলে এই বৈঠক হয়েছে। বৈঠকে তলব করা হয় বিজেপির সমস্ত সাধারণ সম্পাদক। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ( সংগঠন) শিবপ্রকাশ, রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সহ বিজেপির কোর কমিটির সদস্যদের। অমিত শাহের নির্দেশে রাজ্যে কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এই বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে।

মূলত, শান্তিপূর্ন ভাবে বিজেপির বুথস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত সাংগঠনিক নির্বাচনের কাজ শেষ করতেই হবে। সেই বিষয়ে কড়া নির্দেশও দেন তিনি। বিশেষ করে তৃণমূলে থেকে আসা কার্যকর্তাদের নিয়ন্ত্রনে রাখতে কী কী পদক্ষেপ নিতে হবে তা নিয়েও দফায় দফায় আলোচনা হয়। দলের যারা বরিষ্ঠ নেতৃত্ব, তাদের দলে সম্মান দিয়ে উপযুক্ত কাজে ব্যবহার করতে হবে। এরাই বিজেপির সম্পদ। গোপন বৈঠকে এই বিষয়ে বিজেপির রাজ্যের কোর টিমের সদস্যদের একথাই বলেছেন অরবিন্দ মেনন। এ বিষয়ে যাতে কড়া পদক্ষেপ নিয়ে আগে থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়েও রাজ্য সভাপতিকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, সেপ্টেম্বর মাস থেকে বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হচ্ছে। এরপর রাজ্যস্তরে নেতৃত্বকেও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু আদি ও নব্য বিজেপির কর্মীদের মধ্যে মাঝে মাঝেই গন্ডোগোল হয়। সেই গন্ডগোলের প্রভাব যাতে নির্বাচন প্রক্রিয়ায় না পড়ে, সে ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন অমিত শাহ। গত দুই আড়াই বছরের সময়কালে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম থেকে বহু নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে আদি বিজেপি নেতা কর্মীদের দ্বন্দ্ব যাতে কোনওভাবেই সাংগঠনিক নির্বাচনে প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে রাজ্য নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিজেপির সাধারন সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের বেশ কিছু অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হয়েছে। বিজেপির সদস্যতা অভিযান নিয়েও এই বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।” এর বেশি বৈঠক সম্পর্কে কিছুই বলতে চাননি তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *