নীল রায়।
রক্তদানের পাল্টা বৃক্ষদান! রবিবার বেহালা অশোকা সিনেমা সংলগ্ন নমহ্ জিমে আয়োজিত এক রক্তদান শিবিরে এমনই অভিনব উদ্যোগ নিলেন উদ্যোক্তারা। জিম কতৃপক্ষের উদ্যোগেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সমস্ত রক্তদাতাদের দেওয়া হল একটি করে গাছের চারা। “সং অফ ইন্ডিয়া” ও “গ্রিন ডেকিয়া” নামে গাছের চারা দেওয়া হয়।
এমন উদ্যোগ প্রসঙ্গে জিমের প্রধান স্বপন কুমার চক্রবর্তী বলেন, “চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। উষ্ণতা ও প্রকৃতির খামখেয়ালীপনার শিকার হচ্ছি আমরা। এর জন্য দায়ী মানবজাতি। পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপনই একমাত্র পরিত্রাণের উপায়। তাই আমরা রক্তদান শিবিরে গাছের চারা দিয়ে সচেতনতার বার্তা দিলাম।” এদিনের রক্তদান শিবিরে হাজির ছিলেন রাজ্য সরকারের সচিব পর্যায়ের আধিকারিক এ আজিজ, এলাকার ব্যবসায়ী নেতা অরুণ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সীতিশ ভৌমিক, বৈদ্যপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ড: অরবিন্দ বসু প্রমুখ। কোঠারি হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৮ম বছরে পদার্পণ করল এদের রক্তদান শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news