ওয়েব ডেস্ক:
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। এদিন লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে মৌন অবস্থান বিক্ষোভ করে গেরুয়া শিবির। সেখানে গতকালকের ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়। বিজেপির দাবি, তৃণমূলই বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগর মূর্তি ভেঙেছে। নিজেরা ভেঙে রাজ্যের মানুষের সহানুভূতি আদায় করতে বিজেপির উপর দোষ চাপাচ্ছে। মৌন বিক্ষোভের পোস্টার প্ল্যাকার্ডে মঙ্গলবার রাতের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করারও দাবি তোলা হয়।
প্রসঙ্গত, বুধবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বেশ কয়েকটি ছবি দেখিয়ে দাবি তোলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূলের গুন্ডারা। পাল্টা বিজেপির উপরে দায় চাপান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news