ওয়েব ডেস্ক:
বিরোধীদের সভা ফের বাতিল। এই নিয়ে দ্বিতীয়বার যোগী আদিত্যনাথের সভা বাতিল হল এরাজ্যে। এদিন বিকেলে ফুলবাগানে সভা করার কথা ছিল যোগীর। বিজেপির অভিযোগ, সকালে মঞ্চ বাধার কাজ চলার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডেকরেটারের লোকদের ওপর হামলা চালায়। ডেকরেটারের মালিককে মারধর করার পাশাপাশি সভামঞ্চ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। যথারীতি তৃণমূলের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।
বুধবার ফুলবাগানের সভা ছাড়াও হাবড়া ও বেহালার জেমল লং সরণিতে সভা রয়েছে যোগী আদিত্যনাথের। সেই সভা দুটি যথা সময়েই হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে।
প্রসঙ্গত, এর আগেও পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের সভা বাতিল হয়েছে। কোনও সময় হেলিকপ্টার নামতে জটিলতা তৈরি হওয়া কিংবা সভাস্থলের অনুমতি না পাওয়া কারণ হিসেবে উঠে এসেছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news