জয় ঘোষ ও নীল রায়
কাটমনির পাল্টা ব্ল্যাকমানি ফেরত দাবিতে যেদিন বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। সেই দিনই পাল্টা কর্মসূচি নিল গেরুয়া শিবির। আজ শুক্রবার রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছে বিজেপি। যদিও মৌখিকভাবে তারা এই কর্মসূচিকে তৃণমূলের পাল্টা বলতে নারাজ। কার্গিল দিবস উপলক্ষে রাজ্য জুড়ে মিছিল করবে যুব মোর্চা।
কলকাতায় দুটি তিরঙ্গা যাত্রা বের হবে। দুটিই শুরু হবে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে, শেষ হবে টালা পোষ্ট অফিস পর্যন্ত। কার্গিল যুদ্ধে শহিদ শাওয়ান কর্নেল কনাদ ভট্টাচার্য সহ বীর শহিদ জাওয়ানদের আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল বের হবে। কনাদ ভট্টাচার্যের বাড়িতে বিশেষ ফুল দিয়েও সম্বর্ধানাও দেবে যুব মোর্চা।বিজেপির যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস বলেন,” কার্গিল দিবসকে সামনে রেখে জেলায় জেলায় মিছিল হবে। কলকাতাতেও মিছিল হবে। মূলত সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়েই এই কর্মসূচি নেওয়া হচ্ছে।”
একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ ও ২৭ জুলাই রাজ্য জুড়ে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে তৃণমূল কর্মীদের কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ২ দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার বেলেঘাটায় ও শনিবার গিরিশ পার্ক সংলগ্ন এলাকায় যুব কর্মীরা “ব্ল্যাকমানি ফিরিয়ে দাও”য়ের দাবি নিয়ে কর্মসূচি নেবেন বলে জানিয়েছেন উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news