Breaking News
Home / TRENDING / নৈহাটিতে বিজেপি নেত্রীকে মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নৈহাটিতে বিজেপি নেত্রীকে মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক:

নৈহাটিতে বিজেপিকে নেত্রীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ভোটের মুখে আবারও উত্তপ্ত নৈহাটি। বিজেপির অভিযোগ, নৈহাটির পাওয়ার হাউস মোড়ে দলের জেলা সভাপতি ফাল্গুনী পাত্রকে মারধোর করে তাঁর গাড়ি ভাংচুর করে একদল তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের জেরে  তৃণমূল ও বিজেপি-র পার্টি অফিস ভাঙচুর হয় পরে। অপর পক্ষে থানায় বিক্ষোভ দেখান বেশ কিছু বিজেপি সমর্থক।

আক্রান্ত বিজেপি নেত্রী হালিশহর পৌরসভার ২৩ নং ওয়াডে’র কাউন্সিলরও বটে। ফাল্গুনী পাত্রের অভি্যোগ, নৈহাটি পাওয়ার হাউস মোড়ে স্থানীয় বিজেপী কর্মী সুব্রত দাসের দোকান ভাঙচুর ও তাঁকে মারধোর করে তৃণমূল কর্মীরা।  ফাল্গুনী সুব্রত দাসকে দেখতে গেলে তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলে কর্মীরা। এরপর থানায় অভিযোগ জানান বিজেপি কর্মীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

বিজেপি কর্মীদের আরও অভিযোগ, থানায় আসার পথে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে ফের বিজেপির বেশ কিছু কর্মীর ওপর তৃণমূল কর্মীরা চড়াও হয়। শুরু হয় হাতাহাতি। সংঘর্ষ বাঁধে দুই দলের মধ্যে। সংঘর্ষে আহত ৫ জন। ৩ জনকে আটক করেছে পুলিশ। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *