ওয়েব ডেস্ক:
মোদি দেশের জন্য যে সুনাম এনে দিয়েছেন তা নেহেরু-গাঁধী পরিবারের কেউ পারেনি, জানিয়ে দিলেন স্বয়ং বরুণ গাঁধী।
দলের সঙ্গে তাঁর চাপা সংঘাতের কথা রটলেও নির্বাচনী সভায় মেনকা পুত্র, গাঁধী পরিবারের অন্যতম তরুণ সদস্য ভোটের মুখে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। উল্লেখ্য, এবার উত্তরপ্রদেশের পিলভিট থেকে বিজেপির টিকিটে লড়ছেন বরুণ। রবিবার সেই এলাকায় সভা করতে গিয়ে বলেন, ‘বাজপেয়ীজি সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। আর মোদীজি উঠে এসেছেন এক গরিব পরিবার থেকে। সত্যি কথা বলতে কী প্রধানমন্ত্রী হিসেবে মোদীজি দেশের জন্য যে সুনাম এনে দিয়েছেন তা আমার পরিবারের কেউ পারেননি।’
গত পাঁচ বছরে দলের উন্নয়ণ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বরুণ টেনে আনেন মোদির সততার প্রসঙ্গ। সুলতানপুরের সাংসদ বলেন, ‘গত পাঁচ বছরে মোদির বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। যার পরিবার বলে কিছুই নেই তিনি দুর্নীতি করবেন কার জন্য! এই মানুষটা দেশের জন্য বেঁচে রয়েছেন। তাঁর প্রধান চিন্তা দেশকে নিয়েই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news