Breaking News
Home / TRENDING / মালদহে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল

মালদহে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল

নীল বণিক:

রাজ্যে অমিত শাহের আগমনের চব্বিশ ঘন্টা আগে মালদাহে খুন বিজেপি কর্মী। বৃহস্পতিবার মালদার হরিশচন্দ্রপুরে পতানু মন্ডল নামে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সুমিত মন্ডলের দিকে। মৃতের স্ত্রী এই দাবি করেন। অভিযুক্তের নামে হরিশচন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত বিজেপি কর্মী পাতানু মন্ডলের স্ত্রী জানান, দুস্কৃতীরা ১২.৩০ নাগাদ তাদের বাড়িতে আসে। তারপর কাছ থেকে তাঁকে গুলি করে হত্যা করে। মৃতের বাবা ভাদু মন্ডল জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি করার জন্য আমাদের পরিবারকে ধমক দিচ্ছিল। আমার ছেলে ওদের কথা শোনেনি। তাই ওরা বৃহস্পতিবার রাতে ওকে খুন করল।

উল্লেখ্য, গত সোমবার বিজেপি কর্মী পাতানু মন্ডল তাঁর নিজের জমিতে দলের একটি কর্মীসভা আয়োজন করে। তারপরেই তাঁকে খুন করা হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *