ওয়েব ডেস্ক:
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে।
সেদেশের চকবাজারে মর্মান্তিক ক্ষত এখনও টাটকা। এবারের ঘটনাস্থল রাজধানী ঢাকার অভিজাতপল্লি বনানী। সেখানে লেলিহান শিক্ষার কবলে পড়েছে একটি বহুতল। উদ্ধারকাজে নেমেছে সেনা, নৌসেনা ও বিমানবাহিনী।
সূত্রের খবর, বৃহস্পতিবার, বনানীর ১৭ নম্বর রোডের একটি বহুতল ‘এফ আর টাওয়ার’ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে ওই বহুতলের ন’তলা। খবর যায় দমকলের কাছে। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে তিন জনের। প্রথমদিকে বেশ কয়েকজন আবাসিক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হলেও বর্তমানে ভেতরেই অধিকাংশ মানুষ আটকে পড়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কয়েক জন আগুন থেকে বাঁচতে বহুতল ঝাপ দেন। তাদের মৃত্যু হয়েছে বলে খবর।

এদিকে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অনেকেরই অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের ভয়াবহতা এতটাই যে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, নৌসেনা ও বায়ুসেনাকেও। এছাড়াও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকলের ১৭টি ইউনিট। সেনার হেলিকপ্টার থেকে কেমিক্যাল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টাও চলছে। ইতিমধ্যেই আশপাশের বহুতলগুলির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, ওই বিল্ডিংয়ে আটকে পড়া এক তরুণী ফেসবুক লাইভ করে সাহায্যের আর্তি জানান। যদিও তারপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news