চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্য সরকার বিজেপি (BJP) নেতাদের ত্রাণ দিতে বাধা দিচ্ছে। মঙ্গলবার এমনই অভিযোগ করেছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়ক সব্যসাচী দত্তের পাশাপাশি জেলা স্তরেও একই অভিযোগ পাচ্ছেন বলে দাবি করেন তিনি। সঙ্গে মেদিনীপুরের সাংসদ জানিয়েছেন, বাধা পেলেও তাদের ত্রাণ বিতরণের কাজ বন্ধ থাকবে না । প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সেই কাজ শুরু করে দিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এই পদক্ষেপে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সুরাহা দিতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য বিজেপি।
লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পডা শ্রমিকদের সাহায্যের জন্য হেল্পলাইন (Helpline) নম্বর মারফৎ পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে করেছে তাঁরা। আটকে থাকা শ্রমিকদের খাবার এবং বাসস্থানের বন্দোবস্ত করতে ব্রজেশ ঝা, সাওয়ার ধনানিয়া, সৌরভ সিকদার এবং তাপস ঘোষকে দায়িত্বও দিয়েছে দল। হেল্পলাইনে যাঁদের ফোন আসছে, তাঁদের নাম, ঠিকানা, হোয়াটসঅ্যাপ নম্বর বিজেপির ওই সদস্যরা পাঠিয়ে দিচ্ছেন তাঁদের জেলা সভাপতিদের কাছে। পাশাপাশি, জানানো হচ্ছে সংশ্লিষ্ট জেলাশাসককে। যেখানে ওই শ্রমিকরা আটকে আছেন, সেখানকার বিজেপি নেতৃত্বকে ফোনে অনুরোধ করছেন, তাঁদের খাওয়া-থাকার দায়িত্ব নিতে। কল্যাণীতে এইমসের ভবন তৈরির কাজে নিযুক্ত বিহারের ৪৭ জন শ্রমিককে প্রশাসনের সাহায্যে বাড়ি ফেরার ব্যবস্থা করেছে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news